বগুড়ার শিবগঞ্জে পথচারী এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তবে এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কেউ আহন হননি।
দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকে বগুড়া টিএমএমএস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে শিবগঞ্জের গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড়ে সড়ক পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী জয়পুরহাটে নিজ বাসভবনে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রেস সচিব অধ্যক্ষ আতিকুর রহমান।
ফেনীতে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩