শেকৃবিতে ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

প্রদর্শিত হবে ‘হাওয়া’ ও ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ফিল্ম সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘চলচ্চিত্র উৎসব ২.০’ শুরু হচ্ছে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর)। সকালে  সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবে দেশের আলোচিত চারটি চলচ্চিত্রের প্রদর্শনী, নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ২০২৬ ব্যাচের নবীনবরণ ও সংগঠনের প্রতিষ্ঠাতাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,উৎসবের প্রথমদিন শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যায় সাড়ে ৬টা পর্যন্ত প্রথম শোতে প্রদর্শিত হবে সমাদৃত চলচ্চিত্র ‘হাওয়া’।  এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত থাকবে চলচ্চিত্রের কলাকুশলী ও নির্দেশকদের সঙ্গে দর্শকদের উন্মুক্ত সংলাপ ও প্রশ্নোত্তর পর্ব।

প্রথম দিনের দ্বিতীয় প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, যেখানে দর্শকরা উপভোগ করতে পারবেন বহুল আলোচিত সিনেমা ‘প্রেসার কুকার’। এই শো শেষ হওয়ার পর রাত ৯ টায় পুনরায় সিনেমার কুশলীদের সঙ্গে উপস্থিত দর্শকদের মতবিনিময় অনুষ্ঠিত হবে।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অডিটোরিয়ামের সকাল ১১টা ১০ মিনিটে শুরু হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’এর প্রথম শো। চলচ্চিত্র প্রদর্শনী শেষে দুপুর ১টায় বরাবরের মতোই সিনেমাটির মেকিং ও গল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে থাকবে প্রাণবন্ত আড্ডা। এই দিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত হবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের  ‘নবীনবরণ অনুষ্ঠান’। এর পরপরই বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ‘সংবর্ধনা অনুষ্ঠান’।  উৎসবের সমাপনী ধাপে বিকেল সাড়ে ৫টা প্রদর্শিত হবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

সর্বশেষ সর্বাধিক পঠিত