শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ১৮ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী ‘এডহক কমিটি’ গঠন করেছে প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সাংবাদিকদের চিঠি দিয়ে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় (পুরাতন বানিজ্য মেলার মাঠ) সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম সংগঠিত করার লক্ষ্যে শেকৃবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোনো কমিটি না থাকায় সদস্যগণ একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্তে উপনিত হন এবং উক্ত কমিটির সাচিবিক দায়িত্ব পালনের জন্য কৃষিবিদ শেখ কামরুল হাসান কে মনোনীত করা হয়।
কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার (বাবলা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত প্রবীণ ও নবীন কৃষিবিদ নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১৮ সদস্যের এই এডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, কৃষিবিদ ড. সারোয়ার
হোসেন, কৃষিবিদ ড. নাজমুল আমিন মজুমদার, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক (বাচ্চু), কৃষিবিদ খন্দকার আসাদুজ্জামান কিটন, কৃষিবিদ ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কৃষিবিদ ড. নাহিদ জেবা, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, কৃষিবিদ ড. মাসুদুল হক ঝন্টু, কৃষিবিদ ড. এফ.এম. আমিনুজ্জামান, কৃষিবিদ মোহাম্মদ আবুল বাশার, কৃষিবিদ আবু হেনা মোস্তফা কামাল পান্না, কৃষিবিদ সাইফুল্লা আজাদ, কৃষিবিদ ড. মোহা: আশাবুল হক আশা এবং কৃষিবিদ মোকাদ্দিছুল মোমিন মিঠুন।
উক্ত সদস্যবৃন্দ অতিসত্ত্বর আলোচনা স্বাপেক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কার্যকর কমিটি গঠন করবেন বলে সভায় উপস্থিত সকলে একমত পোষন করেন।
সভার শুরুতেই গবেষণা মাঠ পুনরুদ্ধার ষ্টিয়ারিং কমিটির আহ্বায়ক প্রফেরস ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী মাঠ পুনরুদ্ধারে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্ট এবং গবেষণা মাঠ পুরুদ্ধারের সার্বিক
পরিস্থিতি সকলের নিকট তুলে ধরেন। সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা কৃষিবিদ নেতৃবন্দের বক্তব্যের আলোকে
বর্তমান সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গবেষণা মাঠ পুরুদ্ধারের নিমিত্তে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।