‘রাষ্ট্রপতি হোন বা না হোন, তিনি আমার আব্বু, আমার হিরো’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফর উপলক্ষে মেয়ের দেওয়া এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের পর অনেকে বাবা-মেয়ের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

রবিবার (৬ আগস্ট) বাবার ঠাকুরগাঁও সফরের কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’   

পোস্টে শামারুহ মির্জা তার বাবার সাথে শৈশব ও যৌবনের স্মৃতিবিজড়িত কিছু ছবিও শেয়ার করেন।  

এছাড়া পোস্টে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন ড. শামারুহ। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন তিনি। 

ড. শামারুহ লেখেন, ‘কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করল, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’

জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’ 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফর উপলক্ষে মেয়ের দেওয়া এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের পর অনেকে বাবা-মেয়ের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত