রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন।  

আরএমপি জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত একজন, মাদক মামলায় ৮ ও অন্যান্য মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত