কক্সবাজারের পেকুয়ায় টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলী (৭০) প্রকাশ মুন্সী মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টইটং ইউনিয়নের খুইন্নাবিটা খলিফামুড়া এলাকায় টিউবওয়েল থেকে পানি নেওয়ার পর কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে রবিবার ((৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইউসুফ আলীর পুত্রবধূ কলি আক্তারের সঙ্গে নুরুল কাদেরের পরিবারের ফাহিমা জান্নাতের ঝগড়া হয়। পরে নুরুল কাদের ও তার ছেলে আকাশ ইউসুফ আলী প্রকাশ মুন্সি মিয়ার সঙ্গে একই বিষয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফ আলী প্রকাশ মুন্সি মিয়াকে নুরুল কাদের ও আকাশ মারধর করে পাকা রাস্তায় আছাড় মারলে রাস্তায় পড়ে সে গুরুতর আহত হয়।
হামলায় গুরুতর আহত ইউসুফ আলীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হত্যার বিষয়টি জেনেছি তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।
মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ