উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এসএসিই-ইউসিটিসির নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং (এসিই)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সংগঠনটির চিফ প্যাট্রন হিসেবে রয়েছেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। চিফ অ্যাডভাইজর নুরে ইয়াজদানী, চিফ মডারেটর প্রীতম চন্দ্র দে ও অভি চৌধুরী এবং মডারেটর হিসেবে রয়েছেন আনন্দ শীল, রাকিবুল হাসান শুভ ও মোহাম্মদ আসিফ উল আলম। সংগঠনটির অ্যাডভাইজিং কমিটির সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইসমাইল বিন আজিজ আলভি।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাহিদুল ইসলাম সাহেদ। সদ্য সাবেক ক্লাব প্রেসিডেন্ট শাহরিয়ার জাফর রিজভি সেক্রেটারি, ইফতেখারুল ইসলাম সাহিল এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রাফি।

এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম, শাহরিয়ার আমির আবির ও সাজ্জাদ হোসেন সাগর। জয়েন্ট সেক্রেটারি হয়েছেন দীপ্ত দত্ত, মোহাম্মদ ইব্রাহিম ও অভিষেক দে। অন্যদিকে, জয়েন্ট ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন নুর উদ্দিন ও রেজাউল হায়াত রিফাত। এছাড়াও সংগঠনের বিভিন্ন পদে আরও কয়েকজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং আগামী দিনে বিভাগের শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমে আরও কার্যকর ও সফল ভূমিকা পালন করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত