সুন্দর ফুটবল খেলে হারতে চান না মরিনহো, 'জয়টাই আসল'

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদের নতুন রূপ ও জয়ের লক্ষ্য নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন কোচ হোসে মরিনহো। সান্টিয়াগো বার্নাব্যুতে কাল মঙ্গলবার হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পর্তুগিজ এই মাস্টারমাইন্ড জানান, ভালো খেলার চেয়ে তার কাছে ম্যাচ জয়ই মূল অগ্রাধিকার।

লা লিগায় রিয়াল বেতিসের কাছে হারের পর দল যে দারুণভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত, তা জানিয়ে মরিনিয়ো বলেন, "আমি কেবল জিততে চাই। সুন্দর ফুটবল খেলার কথা বলা যায়, কিন্তু বেতিসের বিপক্ষে আমরা ভালো খেলে হেরেছিলাম—এমন হার আমি চাই না। আট ম্যাচের এই লিগ পর্বে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা অনায়াসেই কোয়ালিফাই করব, তবে কালকের ম্যাচটিকে আমি একমাত্র ও ভিন্ন একটি লড়াই হিসেবেই দেখছি।"

সাবেক ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি মরিনহোর জন্য আবেগঘন হতে পারত। বিশেষ করে ইন্টারের বর্তমান কোচ ক্রিশ্চিয়ান কিভু ছিলেন তার সাবেক শিষ্য। তবে অতীত স্মৃতিকে পাশে রেখে মাঠে পেশাদার লড়াইয়ের দিকেই নজর মরিনহোর, "ম্যাচের আগে বা পরে কিভুকে জড়িয়ে ধরা এবং ইন্টার সমর্থকদের দেখার আনন্দ অন্যরকম। কিন্তু ৯০ মিনিট চলার সময় সেখানে কোনো বন্ধুত্বের স্থান নেই। ইন্টার সবসময়ই একটি গুছানো ও স্থিতিশীল দল, কিন্তু রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই। আমাদের মূল লক্ষ্য হবে পুরো ৩ পয়েন্ট ছিনিয়ে নেওয়া।"
 
  • রিয়াল মাদ্রিদে তার দুই অধ্যায়: ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের প্রথম দফায় কোচিং এবং বর্তমান সময়ের তুলনা করে বলেন, "২০১০ সালে যখন এসেছিলাম তখন বহু বছর দল কোয়ার্টার ফাইনালেই উঠতে পারছিল না। আর এখন তারা গত ১০ বছরে একের পর এক ট্রফি জিতেছে। তবে আমার অতীত অধ্যায়ের সাথে বর্তমানের কোনো যোগসূত্র নেই, এটা পুরোপুরি নতুন অধ্যায়।"

  • এনড্রিককে নিয়ে স্পষ্ট বার্তা: ইনজুরি কাটিয়ে ফেরা তরুণ ব্রাজিলিয়ান বিস্ময় এনড্রিককে নিয়ে অতিরিক্ত ঝুঁকি না নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, "সে কাল সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিটের বেশি খেলার মতো অবস্থায় নেই। বেঞ্চে কিছু ফাঁকা জায়গা আছে বলেই তাকে রাখা হয়েছে।"

সর্বশেষ সর্বাধিক পঠিত