বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) ১৯ সদস্যের মিডিয়া সেল গঠন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গত শনিবার পার্টি অফিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে ১৯ সদস্যের এ মিডিয়া সেল গঠন করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আর.কে. মণ্ডল রবীনকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিনাক্ষী চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে।
নবনির্বাচিত মিডিয়া সেলের আহ্বায়ক আর.কে. মণ্ডল রবীন বলেন, ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে আরও গতিশীল ও মূলধারায় নিয়ে আসতে মিডিয়া সেল, আইটি ও গবেষণা সেক্টরের প্ল্যাটফর্মটি অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমাদের সব নেতৃবৃন্দকে আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করতে হবে।’
বিএমজেপির মহাসচিব দিলীপ কুমার দাস বলেন, দেশ ও জনস্বার্থে বিএমজেপি সবসময় মানুষের পাশে থাকবে।
এদিকে, বিএমজেপির সভাপতি স্বীকৃতি কুমার মণ্ডল নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে বিএমজেপিতে যোগদান করার আহ্বান জানিয়েছেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে করপোরেট সেশন অনুষ্ঠিত