আনোয়ারায় ঠিকাদারের কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে আহত 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম মোরশেদুর রহমান বলেন, আহত ব্যক্তি পল্লী বিদ্যুৎ ঠিকাদারের লোক। তারা সড়ক ও জনপথ বিভাগের বৈদ্যুতিক সংযোগের খুঁটিতে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ২-৩ জন লোক বিদ্যুতের থ্রি পেইজে কাজ করছিলেন। তাদের মধ্যে একজন খুঁটির ওপর ট্রান্সফরমারের কাছে ৩৩ হাজার ভোল্টের লাইনের তারের কাছাকাছি উঠে যান। হঠাৎ ওই ব্যক্তি শর্টসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ট্রান্সফরমারের সাথে ঝুলতে থাকেন। সাথে সাথে সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত