হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দুজন ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৯৬৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭১। শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব সন্দেহজনক রোগীর হাম পরীক্ষা না হওয়ায় শনাক্ত রোগীর প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত