সৌদি আরবের পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে সম্প্রতি চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
পবিত্র মক্কাহ আল-মুকাররামাহ সহ সৌদি আরবের সব ধর্মীয় স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সাথে, এসব পবিত্র স্থাপনার সুরক্ষায় সৌদি সরকার ও দেশটির সাধারণ জনগণের পাশে থাকার এবং দৃঢ় সংহতি জানানোর অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই সব সময় পুরোপুরি নিশ্চিত ও রক্ষা করতে হবে।