হলিউডের তরুণ মডেল-অভিনেত্রী সিডনি সুইনি হঠাৎ করেই একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে তুমুল সমালেচনায় পড়েছেন। বিজ্ঞাপনটি প্রকাশের পর দুই দিনেই ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি। গেমনির্ভর বেটিং অ্যাপ নভিগের বিজ্ঞাপনটিতে অনেকটা নগ্ন অবস্থায় পারফর্ম করেছেন এই তারকা। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। নারী ক্রীড়াবিদদের একটি অংশও এতে আপত্তি জানিয়েছেন।
বিজ্ঞাপনটি এরই মধ্যে ১১ লাখের বেশি লাইক পেয়েছে। বিজ্ঞাপন প্রকাশের পর প্রথম তিন দিনে অবশ্য তার অনুসারী কমেনি, বরং প্রায় ৫০ হাজার বেড়েছিল। এরপরই চিত্র বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের হিসাবে, রোববার সিডনির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন অনুসারী কমে। পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাকে আনফলো করেন। সব মিলিয়ে দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি। তবে সংখ্যাটি সিডনির মোট অনুসারীর তুলনায় খুব বেশি নয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২ কোটি ৫০ লাখের বেশি। ফলে এ সময়ে হারানো অনুসারীর সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশের কম।
এই বিতর্ক নিয়ে এক বিবৃতিতে সিডনি সুইনি বলেন, ‘প্রচারণাটি ছিল একটি মজার ভাবনাকে তুলে ধরার চেষ্টা। ধারণাটি সহজ—সব কোলাহল সরিয়ে পুরো মনোযোগ খেলাধুলার দিকে দেওয়া। প্রচারণাটিতে আত্মবিশ্বাস, রসিকতা ও খেলাচ্ছলে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে।’
তুমুল বিতর্কের ঝড়ে সিডনি সুইনি
প্রেমকে প্রকাশ্যে আনলেন সিডনি সুইনি