মাছরাঙার ‘এক পাতিলের সংসার’ ৫০ পর্বে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম

মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ ৫০তম পর্বে পা দিচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে বিশেষ এই পর্বটি। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।

একটি বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নয়নপুর গ্রামের ধনী বৃদ্ধ সেরাজ খাঁ ও তার বিশাল পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকের কাহিনি। সম্পত্তি, পারিবারিক টানাপড়েন ও সম্পর্কের নানামুখী রূপ ফুটে উঠেছে এতে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, সালাউদ্দিন লাভলু ও আহসানুল হক মিনুসহ অনেকে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত