আন্তর্জাতিক জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর ইতিহাসের প্রথম সংস্করণের ডাচ বিজয়ী এবং জনপ্রিয় গায়ক বেন সন্ডার্স ৪৩ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের আরনেম এবং এলস্টের সীমান্তে অবস্থিত একটি বিনোদনমূলক হ্রদ ‘রাইকার্সওয়ার্ডসে প্লাসেন’ থেকে তার মরেদেহ উদ্ধার করা হয়।
বেনের ভাই ডিন সন্ডার্স ইনস্টাগ্রামে দুঃখজনক খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার প্রিয় ভাই আজ মারা গেছেন। আমি জীবনে এত কষ্ট পাইনি। আমাদের সবার জন্য কী ভয়ানক একটি দিন।
তবে বেন সন্ডার্সের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্রমতে, পুলিশ এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ করছে না। ১৫ সেপ্টেম্বর সকালে বেন সন্ডার্স নিখোঁজ হন বলে জানানো হয়। পরে সেই দিন বিকেলে নেদারল্যান্ডসের আর্নহেম সাউথ অঞ্চলের সীমান্তবর্তী এলস্ট-এ অবস্থিত রাইকার্সওয়ার্ডসে প্লাসেন হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর টাইম অব ইন্ডিয়া
গায়কের মৃত্যুর খবরটি ডি টেলিগ্রাফ ও ডাচ নিউজের প্রকাশিত হয়। ডাচ নিউজ জানিয়েছে যে পুলিশ বর্তমানে এটিকে অপরাধ হিসেবে দেখছে না।
বেন সন্ডার্স ১৯৮৩ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। পরে তিনি তার বাবা-মায়ের সঙ্গে নেদারল্যান্ডসে চলে যান এবং হর্ন শহরে বেড়ে ওঠেন। এরপর তার পরিবার আর্নহেমে চলে যায়, যেখানে তিনি একটি ট্যাটুর দোকান চালাতেন।
২০১১ সালে ‘দ্য ভয়েস অফ হল্যান্ড’-এর প্রথম সিজনে অংশগ্রহণের পর বেন সন্ডার্স ব্যাপক পরিচিতি লাভ করেন। অডিশন রাউন্ড থেকেই কিংস অফ লিওন-এর ‘ইউজ সামবডি’ গানটি কভার করে তিনি তাৎক্ষণিকভাবে সবার দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিযোগিতায় তার যাত্রার পর, বেন এই ট্যালেন্ট শো-এর প্রথম বিজয়ী হন।
পরবর্তীকালে ‘দ্য ভয়েস অফ হল্যান্ড’ একটি বিশ্ববিখ্যাত টেলিভিশন ব্র্যান্ডে , যার মধ্যে এনবিসি-তে প্রচারিত আমেরিকান সংস্করণ ‘দ্য ভয়েস’ও অন্তর্ভুক্ত। যা বিশ্বের অনেক দেশে এই শো-টির স্বত্ব বিক্রি করা হয়েছে।
বেন সন্ডার্সের সবচেয়ে সফল গানগুলোর মধ্যে একটি হলো ‘কিল ফর আ ব্রোকেন হার্ট ’। গানটি ডাচ চার্টের শীর্ষ ৪০-এ পৌঁছেছিল এবং তার প্রথম একক অ্যালবাম ‘ইউ থট ইউ নিউ মি বাই নাউ ’, যা পরবর্তীতে ডাচ চার্টের শীর্ষে স্থান করে নেয়।