রাফিনহার হ্যাটট্রিকে সাত-তারা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম

স্পটিফাই ক্যাম্প ন্যুতে শনিবার রাতে এক গোল উৎসব করল বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার চোখধাঁধানো হ্যাটট্রিকে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে কাতালানরা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল।

ম্যাচ শেষে রাফিনহা জানিয়েছেন, তাদের দল গোলের জন্য সবসময় ক্ষুধার্ত থাকে এবং আরও উন্নতি করতে চায়, ‘খেলোয়াড়দের মধ্যে সবসময় আরও বেশি গোল করার এবং সুযোগ তৈরি করার একটা মানসিক ক্ষুধা কাজ করে। আমি কখনো বলব না যে, আমি আমার সেরা ছন্দে আছি, কারণ আমি সবসময় উন্নতির চেষ্টা করি।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় বার্সেলোনা এখন পর্যন্ত সাত ম্যাচে ৩৩ গোল করেছে, যার এক-তৃতীয়াংশই এসেছে রাফিনহার পা থেকে। এর মধ্যে লিগে ছয় ম্যাচে করেছে ২৮ গোল। রাফিনহার ১১ গোলের সাতটি লিগে। এ ছাড়া ইয়ামাল সাতটি, ফিরমিন লোপেজ চারটি গোল করেছেন।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা বার্সেলোনা ৮ মিনিটে কানসেলোর দূরপাল্লার শটে প্রথম গোল পেয়ে যায়। ২৫ মিনিটে পেদ্রো ফেলিপে ডি বক্সের ভেতরে রাফিনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন রাফিনহা। যদিও এর পরপরই রেসিংয়ের মাগুয়েত্ত গেয়ে একটি গোল শোধ করেন। বিরতির ৩ মিনিট আগে দানি ওলমোর নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রাফিনহা (স্কোর ৪-১)। ৬৫ মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি ব্যবধান কমালেও (৫-২) দ্রুতই ঘুরে দাঁড়ায় বার্সা। করিম আদিয়েমি ডি বক্সে আবারও ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করেন রাফিনহা।

সর্বশেষ সর্বাধিক পঠিত