সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো পোশাক কারখানা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানাান। এ সময় সমিতিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তার মতে, গ্যাস সরবরাহে পরিস্থিতির উন্নতি হয়েছে। জ্বালানি সংকটের প্রকৃত প্রভাব বুঝতে আরও তিন থেকে চার মাস সময় লাগবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর বিজিএমইএয়ের বর্তমান বোর্ডের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী ১৮ ও ১৯ নভেম্বর, ২০২৬ ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো’র রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বিশ্বমঞ্চে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে বর্তমান বোর্ডের একটি অন্যতম প্রচেষ্টা। এবারের মেলার মূল প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করা হয়েছে, ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজার দখল করাই এই প্রদর্শনীর অন্যতম প্রধান লক্ষ্য।

‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো এবং পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, গ্যাসের পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েক দিনের চেয়ে এখন গ্যাসের সরবরাহ বেড়েছে। আর বিদ্যুৎ কিংবা জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি। জ্বালানি সংকটের এই অভিঘাত বোঝা যাবে আরও অন্তত তিন মাস পর।

‘বাটেক্সপো ২০২৬’ সম্পর্কে তিনি বলেন, এ মেগা ইভেন্টের আকর্ষণগুলো হচ্ছে, গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাস্টেইনেবিলিটি  ও সার্কুলারিটি এক্সপোজিশন, সাস্টেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ফ্যাশন রানওয়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত