নিখোঁজের ২৪ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর শিশু রোহানের (৮) অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের ম-ল বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে লাশটি ভেসে উঠে। পরে নিহত রোহানের আত্মীয়স্বজন এসে লাশ শনাক্ত করেন। নিহত শিশু রোহান দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের একমাত্র ছেলে।

মৃত শিশুর চাচা ইসমাইল হোসেন বলেন, গত ২৪ আগস্ট রোহান গ্রামের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল বহু চেষ্টা করে লাশের কোনো সন্ধান পায়নি। অবশেষে গতকাল সকালে ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে উঠে। লাশ বিকৃত হয়ে যাওয়ায় মুখ দেখে শনাক্ত করার কোনো উপায় ছিল না। পরে রোহানের পরনের প্যান্ট দেখে লাশ শনাক্ত করা হয়।

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিশুর বিষয়ে  জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিখোঁজের ২৪ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত