ধামরাই এনসিপির নতুন নেতৃত্বে জহিরুল-নাজমুল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

ধামরাই পৌর এলাকায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পৌরসভা কমিটির অনুমোদন দিয়েছে এনসিপি ঢাকা জেলা উত্তর।

জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার অনুমোদন দেওয়া হয়।

আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটি দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

নতুন আংশিক কমিটিতে অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম ফরাজীকে আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নাজমুল হককে সদস্য সচিব এবং মো. আলি আহসান তন্ময়কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে  আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে এ কমিটি।

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, ধামরাই পৌর এলাকায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 



 

সর্বশেষ সর্বাধিক পঠিত