কুড়িগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধকে ‘হত্যা’, অভিযুক্ত আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী তোতানামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জলিল নামে এক ব্যক্তিকে  করে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোস্তম আলী তোতা (৮০) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো বিরোধ বা উসকানি ছাড়াই জলিল হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তবে কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি পুলিশ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত