বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তির পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. জহুর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার এন্টারপ্রাইজ অ্যাডভাইজার মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈয়দা শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার এ. এম. কামরুল আলম চৌধুরী, সৈয়দ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ কুমার রায়, কাজী নাসির উদ্দীন রানা, ব্লু প্লান্ট গ্রুপের ম্যানেজার ইয়াসির আরাফাত, লিমন হামিদুল হক খোকা, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, সাংবাদিক জিয়াদুল হক, উপজেলা বিএনপি নেতা নুরুল হক নিয়াজ, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রেজাউল হক রজি ও ইঞ্জিনিয়ার আবেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়ে জিপিএ-৫ অর্জনকারী ৩৪২ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত