এমটিভি অ্যাওয়ার্ডে কে-পপের লড়াই

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

জনপ্রিয় এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬ এ কে-পপ তারকাদের মধ্যে একটি তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা যৌথভাবে কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম (সিবিএস) ও প্যারামাউন্ট প্লাসে সরাসরি সম্প্রচার করবে।

মূলত কেপপ ব্যান্ড বিটিএস ও ব্ল্যাকপিঙ্কের মধ্যে লড়াইটা জমে উঠেছে।

এমটিভি অ্যাওয়ার্ড মনোনয়নে ‘বেস্ট গ্রুপ’ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াই এবার 'বেস্ট গ্রুপ' ক্যাটাগরির মনোনয়নে কে-পপ দলগুলোর আধিপত্য স্পষ্ট। মোট মনোনীতদের অর্ধেকই কে-পপ বা কে-পপ সংশ্লিষ্ট ব্যান্ড বিটিএস পূর্বে টানা চারবার (২০১৯-২০২২) এই পুরস্কারটি জিতে রেকর্ড গড়া এই মেগাব্যান্ড এবার তাদের পঞ্চম ট্রফি পুনরুদ্ধারের লড়াইয়ে নামছে।

কে-পপ গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নহিসেবে তারা নিজেদের শিরোপা ধরে রাখার জন্য লড়বে। এছাড়া দলটি ২০২৩ ও ২০২৫ সালের এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। এছাড়া  কর্টিস  ও  ক্যাটস আই নবাগত বা রুডি দল হিসেবে এই দুই গ্রুপও এবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছে।

‘বেস্ট কে-পপ’ ক্যাটাগরির মনোনয়নে চলতি বছরের ‘বেস্ট কে-পপ’ বিভাগে পুরস্কারের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকায় গানগুলো হলো ব্ল্যাকপিঙ্কের ‘জাম্প’, বিটিএস’র ‘সুইম’, কর্টিস’র ‘রেড রেড’ ক্যাটস আই’র ‘পিঙ্কি আপ’, দক্ষিণ কোরিয়ান গার্ল গ্রুপ লে সেরাফিম- বিটিএস তারকা জে-হোটের গাওয়া গান ‘স্প্যাগেটি’, ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসার গান ‘ড্রিম’। খবর এমটিভি/ দ্য কোয়ারিয়ান টাইম ।

মূল ক্যাটাগরিতে বিটিএস ও লিসার চমক সাধারণত কে-পপ শিল্পীদের মূল ধারা থেকে আলাদা রাখার সমালোচনা থাকলেও এবার বেশ কয়েকজন শিল্পী মূল ক্যাটাগরিতেও লড়াই করছেন। বিটিএস তাদের ‘সুইম’ গানটির জন্য প্রধান ক্যাটাগরি ‘সং অফ দ্য ইয়ার’-এ মনোনীত হয়েছে, যা কোনো কে-পপ ব্যান্ডের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ।

কে-পপ গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। ছবি: উকিমিডিয়া

তবে এবার ব্ল্যাকপিংক সদস্য লিসা তার একক গান ‘ড্রিম’-এর জন্য মোট চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে ‘বেস্ট পপ’, বেস্ট সিনেমাটোগ্রাফি এবং বেস্ট এডিটিং অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি তিনি এই অনুষ্ঠানে পারফর্মও করবেন। তাছাড়া ব্ল্যাকপিঙ্কের জেনির  ‘টেম  ইম্পালা’,‘ড্রাকুলার’ গানের জন্য ‘সং অফ দ্য সামার’, এবং জিসুর  ‘জায়ন’ ‘ আইজ ক্লোজ’ গানের জন্য ‘বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস’ ক্যাটাগরিতে লড়ছেন।

পুরস্কারের ভাগ্য নির্ধারণের জন্য ভক্তরা এমটিভি’র অফিসিয়াল ভোটিং প্ল্যাটফর্মে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত