ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মো. শাহিন মিয়া (৩৬), মৃত আবুল কালামের ছেলে মো. রুবেল (৪২) ও মানিক মিয়ার ছেলে রেজাউল করিম জয় (২২)।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ২১ বছর বয়সী এক তরুণী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হন। অভিযোগ অনুযায়ী, পথে শাহিন মিয়া কৌশলে তাকে তার বসতঘরে নিয়ে যান। সেখানে অপর দুই আসামির সহযোগিতায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়। মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ আনা হয়েছে। মামলা রুজুর পরপরই ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে। ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুল হাসানসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলপন,'ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্যারের দিকনির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার মহোদয়রে সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। মামলার তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
‘ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ’, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর
প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ, ক্ষোভে আত্মহত্যা