ময়লার গাড়ির চাপায় নারী নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ এএম

রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিঅ্যান্ডটি মাঠের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুলালীর বাড়ি ময়মনসিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। তারা মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত