সাবেক এমপি মিতা রিমান্ডে 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ছয় দিন এবং তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ এর একটি বাড়ি থেকে মিতাকে তার গাড়িচালকসহ গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রিমান্ড আবেদন বলা হয় গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ নেতাকর্মী মিছিল বের করেন। এই ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত