শহীদ পরিবারের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ এএম

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএস-এ নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হস্তান্তর করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের কাছে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন। ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ দুটি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। আইএসপিআর

সর্বশেষ সর্বাধিক পঠিত