পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ২৯৭তম বোর্ড সভায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লি., পিএইচপি স্পিনিং মিলস লি., পিএইচপি ইস্পাত লি. ও পিএইচপি কটন মিলস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক।
এ ছাড়া পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লি., পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস লি., পিএইচপি স্টিল ওয়ার্কস লি., পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লি., পিএইচপি পেট্রো রিফাইনারি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।
জহিরুল ইসলাম চৌধুরী ১৯৮২ সালের ৪ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনির্ভাসিটি অব ক্যানবেরা থেকে ব্যাচেলর অব ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি