শিল্পকলার ডিজির দায়িত্বে যুগ্মসচিব হারুন-অর-রশীদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। 

এ অবস্থায় নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদকে একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

গত ২১ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পুনর্নিয়োগ না দেওয়া পর্যন্ত হারুন-অর-রশীদকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।

২০২৫ সালের ২১ সেপ্টেম্বর রেজাউদ্দিন স্টালিনকে এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাঁকে নিয়োগের কথা বলা হয়। 

মন্ত্রণালয়ের নতুন অফিস আদেশ অনুযায়ী, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত হারুন-অর-রশীদ দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধসহ প্রশাসনিক কার্যাবলি বিধি অনুযায়ী সম্পন্ন করবেন।

এদিকে রেজাউদ্দিন স্টালিনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শিল্পকলা একাডেমির পরবর্তী মহাপরিচালক কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত