কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জে ট্রেনে কাটা পড়ে আহত রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জে মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন ঢাকার রাজধানীর খিলক্ষেত এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, ইকবাল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন। সকাল ৮টার দিকে কালিগঞ্জ মোবারকগঞ্জ স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এ সময় অসাবধনতায় পা পিছলে নীচে পড়ে গেলে ট্রেনে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। সেখান থেকে তাকে যশোর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে  হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়া যশোর রেফার করা হলে পথে তার মৃত্যু হয়।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত