অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং ও টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আসছে। প্রধান কোচ সারোয়ার ইমরানের সঙ্গে ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকেও রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১ অক্টোবর ঢাকায় আসবেন ডেভিড হেম্প। এই অস্ট্রেলিয়ান নিগার সুলতানাদের জ্যোতিদের প্রধান কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন।
নারী বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আপাতত ২ দিনের জন্য হেম্প ঢাকায় আসবেন। ১ তারিখে এসে আবার ৩ তারিখে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যাবেন। উনি আসছেন মূলত চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সারতে৷ তাকেই আমরা প্রধান কোচ হিসেনে নিচ্ছি। আপাতত ব্যাটিংও তিনি দেখবেন।’
এদিকে দলের ম্যানেজারের দায়িত্বেও পরিবর্তন আসছে। আসন্ন সিরিজে ম্যানেজার হিসেবে থাকছেন না এসএম গোলাম ফাইয়াজ। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার বুলবুল বাশার। ফিল্ডিং কোচও নিয়োগ দিচ্ছে নারী বিভাগ। এই দায়িত্ব পাচ্ছেন সাবেক ক্রিকেটার গোলাম মর্তুজা।
প্রধান কোচের দায়িত্ব নিতে যাওয়া হেম্প বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আগে থেকেই পরিচিত। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে কাজ করার পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ নারী দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে হেম্পের।
বিশ্বকাপ মাতানো ভোজিনহার ভুলে হারল কেপ ভার্দে