ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে পাঁচজন, ঢাকা বিভাগে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ও নারী চারজন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত