অনুষ্ঠিত হলো তরুণ নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরীর নৃত্যবিষয়ক নতুন বই ‘ভরতনাট্যম’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকার তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ভরতনাট্যম’ নামের বইটির মোড়ক উন্মোচন করা হয়। ভরতনাট্যম নৃত্যের মৌলিক বিষয় নিয়ে ইংরেজি ভাষায় রচিত এই বইটি রুদমিলা প্রিয়ন্তী চৌধুরীর প্রথম গ্রন্থ। অনুষ্ঠানে নৃত্যশিল্পী, শিল্প পরিচালক, নৃত্য গবেষক ও সাংস্কৃতিক কর্মী লুবনা মরিয়ম বলেন, বাংলাদেশে একজন তরুণ নৃত্যশিল্পীর ভরতনাট্যমের মৌলিক বিষয় নিয়ে ইংরেজি ভাষায় বই লেখা এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ হয়ে থাকবে বাংলাদেশের জন্য।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী, শিল্প পরিচালক, নৃত্য গবেষক ও সাংস্কৃতিক কর্মী লুবনা মরিয়ম,একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী, অর্থী আহমেদ, হুমায়ুন কন্যা নোভা আহমেদ, নৃত্য শিল্পী ওজিয়া আহমেদ, চিকিৎসক নায়লা খান।এছাড়াও অনুষ্ঠানে নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পী, লেখক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ভরতনাট্যমের মতো শাস্ত্রীয় নৃত্যধারার চর্চা, গবেষণা ও জ্ঞানচর্চায় বইটির ভূমিকা নিয়ে কথা বলেন। ইংরেজি ভাষায় নৃত্যের মৌলিক বিষয় উপস্থাপনের মাধ্যমে দেশ-বিদেশের পাঠকদের কাছে ভরতনাট্যম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে বলেও তাঁরা উল্লেখ করেন।
রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী গত ১২ বছর ধরে ভরতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। নৃত্যের পাশাপাশি তিনি এ বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণায়ও যুক্ত রয়েছেন। ২০২২ সালে তিনি কোলপতোরু থেকে নৃত্য ওপর ডিপ্লোমা সম্পন্ন করেন। ভরতনাট্যমের মৌলিক বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপনের লক্ষ্যেই বইটি রচনা করেছেন বলে জানান রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী। তার এই উদ্যোগ নৃত্যশিক্ষার্থী, শিল্পী ও ভরতনাট্যম সম্পর্কে আগ্রহী পাঠকদের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
তিনি আরও বলেন, আমার প্রথম বই প্রকাশ করতে পারলাম অবশেষে। সবমিলিয়ে মিলিয়ে অনুভূতি দারুণ আমার। এই জার্নিতে আমার বেশ কয়েকটি সিনিয়র আমাকে দারুণ ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে চিকিৎসক ও নৃত্যশিল্পী নায়লা খান আমাকে অনেক সহযোগিতা করেছেন তাকেও কৃতজ্ঞতা জানাতে চাই।‘কল্পতরু’তে বেশিরভাগ শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। সেই ভাবনা থেকে ‘ভরতনাট্যম’ বইটি ইংলিশ প্রকাশ করার পরিকল্পনা করি। শিগগিরই বাংলা ভাষায় প্রকাশ করার পরিকল্পনা আছে বইটি। রকমারি ডটকমক এবং যাত্রা ফেসবুকে বইটি কিনতে পারবেন কেউ চাইলে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা রুদমিলা প্রিয়ন্তী চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁর ভবিষ্যৎ নৃত্যচর্চা ও লেখালেখির জন্য শুভকামনা জানান।
হৃতিক রোশন আমার সর্বকালের প্রিয় নৃত্যশিল্পী: মাধুরী
কাতার যাচ্ছেন এক ঝাঁক নৃত্যশিল্পী
পর্তুগালে পুরস্কৃত নৃত্যশিল্পী সাদিয়া