আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় এই তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
সভায় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের এই সম্মাননা প্রদান করা হবে।’
এসএসসি পরীক্ষার ফলাফল ও খাতা মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরীক্ষা শেষ খাতা মূল্যায়নে কোনো প্রকার অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং মান বজায় রাখতে হবে।
অন্যদিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগসংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, নিয়োগপত্র প্রদান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও যথাযথভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় নিরলস কাজ করছে। নিয়োগপত্র ইস্যুর আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগছে, যা আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।
যেকোনো বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী
প্রাথমিকের আটকে যাওয়া প্রার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী