যুক্তরাষ্ট্রের কনসালটেটিভ স্ট্যাটাসসম্পন্ন একটি বেসরকারি প্রতিষ্ঠান এমসিআইএফকের শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এই গায়ক। আর তখনই তাকে শুভেচ্ছাদূত হিসেবে সংস্থাটি তার কাছে একটি নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক সম্মাননাতেও ভূষিত করা হয়। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত সেলিব্রেটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক অনুষ্ঠানে রবি চৌধুরীকে ‘প্লাটিনাম হুস হুদ্য আলটিমেট ইন অ্যাচিভম্যান্ট’ সম্মাননায় ভূষিত করা হয়। মানবিকতা, নেতৃত্ব, উৎকর্ষ, বৈশ্বিক প্রভাব ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটিই আগামী দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে রবি চৌধুরীকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রবি চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক একটি সংস্থায় দুই বছর শান্তি ও শুভেচ্ছাদূত হয়ে কাজ করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। এ ধরনের একটি দায়িত্ব পাওয়া একজন শিল্পী হিসেবে যেমন সম্মানের, ঠিক তেমনি গর্বের ও আনন্দের। এটা সত্যি যে, একজন শিল্পী হিসেবে দেশে-বিদেশে মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেযে বড় অর্জন। তবে এই দায়িত্ব এবং সম্মাননাপ্রাপ্তি গান গাওয়ার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আমাকে আরও সক্রিয় হওয়ার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা দেবে সব সময়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমসিআইএফকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মনিকা সানচেজকে।’
ডলিকে বিয়ে করা নিয়ে ফের বোমা ফাটালেন রবি চৌধুরী