সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্টের সূচি আগে ঘোষণা করেছে স্বাগতিকরা। এবার ভেন্যুও নিশ্চিত করেছে আফগানরা। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে হবে দুই দলের এই লড়াই।
এজন্য আগামীকাল আমিরাতে যাবেন মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। এশিয়ান গেমস খেলতে যারা জাপানে আছেন, তারা পৌছাবেন আগামী ৬ অক্টোবর।
তবে লিটন দাস, তাওহীদ হৃদয়রা দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই আমিরাতের বিপক্ষে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা। দুবাইয়ে এই ম্যাচটি শুরু হবে আগামী ৪ অক্টোবর। আবুধাবিতে টেস্ট হলেও বাংলাদেশ দল শুরুতে আমিরাতে গিয়ে ঘাঁটি গাড়বে। সেখানেই চলবে লাল বলের অনুশীলন পর্ব।
এই টেস্ট শেষে আবুধাবিতেই একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর লিটনদের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বাংলাদেশের পরে ম্যাচ ২১ অক্টোবর আফগানদের বিপক্ষে। ২৩ অক্টোবর এই সিরিজের ফাইনাল।
এই টেস্টের জন্য আফগানিস্তান দল এখনো দল ঘোষণা করলেও, বাংলাদেশ করেছে।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
কোন বোলারের ভয়ে বদলে গিয়েছিল গেইলের খেলা?