সিরাজগঞ্জে অবৈধ সার মজুদের অপরাধে জামায়াত নেতার জরিমানা

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুতের অপরাধে মনিরুল ইসলাম নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

অর্থ দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি। 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত