নতুন চরিত্রে চঞ্চল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

এবার আসছে ‘চালচিত্র’ সিনেমার প্রিক্যুয়াল। তবে বড় পর্দায় নয়, আসছে ওয়েব সিরিজ হিসেবে। ‘চালচিত্র : দ্য একচালা মার্ডারস’ নামের নতুন এই সিরিজে রহস্যময় এক চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি সিরিজে তার লুক প্রকাশ করেছেন নির্মাতা। আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। 

‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ভুবন হালদার চরিত্রটির তরুণ বয়সে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সাধারণ একজন মানুষ কীভাবে ধীরে ধীরে সিরিয়াল কিলারে পরিণত হয়, সেই রূপান্তরের নেপথ্যের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীত ইতিহাসই উঠে আসবে সিরিজের গল্পে। 

চঞ্চল ছাড়াও ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’-এ অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে। নতুন চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছি, সিনেমায় যে চরিত্রটি ব্রাত্য বসু করেছিলেন। চরিত্রটির অনেক লেয়ার আছে। তবে গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাবে না, এর জন‍্য দর্শককে অপেক্ষা করতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত