জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিস

দুই নেতা বহিষ্কার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখার আরও দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানোর নোটিস পাওয়া মো. সেলিম রেজাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত