চিন্ময় দাসের মুক্তি চেয়ে কলকাতা মিশনে স্মারকলিপি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ এএম

ভারতের কলকাতায় দুটি সংগঠন গতকাল শনিবার বাংলাদেশ উপহাইকমিশনে স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়। বিবেকানন্দ মিশন ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) এ কর্মসূচির আয়োজন করে। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্য দল ছেড়ে এনসিপিআই নামে নতুন দলটি গঠন করে। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি জোটের সঙ্গে এ দলটির নেতাদের একাংশ এ বিক্ষোভে অংশ নেয়। 

বিবেকানন্দ মিশন ও এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক বাংলাদেশ মিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে কলকাতার শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করে। পরে পুলিশ বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে দুই সংগঠনের পাঁচজন প্রতিনিধিকে সেখানে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা করে দেয়। এরপর কিছুক্ষণ বিক্ষোভ করে তারা স্থান ত্যাগ করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত