ইউজিসি চেয়ারম্যান

বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দিতে হবে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

গবেষণার জন্য বয়স, দামি যন্ত্রপাতি বা বড় ল্যাবরেটরির দরকার নেই। নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তা সমাধানের চেষ্টা থেকেই গবেষণা শুরু হতে পারে। বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘খুদে গবেষক সম্মেলন ২০২৬ ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ শিক্ষার্থী সম্মেলনে অংশ নেয়। তারা ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হবে এমন ধারণা ঠিক নয়। খুদে গবেষকরা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে নিজেদের চারপাশের সমস্যা নিয়ে কাজ করেছে। এসব সমস্যা সমাধানে তারা নিজেদের চিন্তাশক্তি ও হাতের কাছে থাকা উপকরণ ব্যবহার করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত