বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলেন ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম

বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ পেয়েছেন ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ। দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬ ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে।

এবারে বর্ষসেরা পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন টেকসই পর্যটন উদ্যোগ : শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন, পাঁচতারকা হোটেল : ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, চারতারকা হোটেল : হোটেল আগ্রাবাদ, তিনতারকা হোটেল : হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি, ইনবাউন্ড ট্যুর অপারেটর : দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, ডোমেস্টিক ট্যুর অপারেটর : শেয়ারট্রিপ লিমিটেড, বিনোদন পার্ক : ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, তরুণ পর্যটন উদ্যোক্তা : বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার, হোমস্টে : চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস, ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর : আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন), পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ : বিডি টিকিটস, পর্যটন নারী উদ্যোক্তা : নুরানী শারমিন আফরোজ, ট্যুরিস্ট ভেসেল : এমভি মালিশা, ট্যুর গাইড : মো. সারোয়ার জাহান (মিঠু), মাইস উদ্যোগ : সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং পর্যটন সাংবাদিকতা : নাঈম আবির।

সর্বশেষ সর্বাধিক পঠিত