ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ এএম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং ১ হাজার ৬২১ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫৬ জনের মৃত্যু হলো। চলতি বছর ৮৪ হাজার ৩৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি হয়েছে, দক্ষিণ সিটিতে ভর্তি হয় ২২৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্য হাসপাতালে ভর্তি হন ১৩১ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, ময়মনসিংহে ৭৯, রাজশাহী ১৩২ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছে।

বুলেটিন অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত