আবৃত্তির ছন্দে ভাসল ভোলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে ভোলার আবৃত্তি সংগঠন কাব্যাঙ্গনে তিন দিনব্যাপী আবৃত্তি কর্মশালার ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর।

 এই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গান, কবিতা আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসবস্থল।

ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংগীতশিল্পী আসিফ আলতাফ, জীবন পুরাণ আবৃত্তি একাডেমির সহসভাপতি অ্যাডভোকেট জাবেদ ইকবাল, আবৃত্তি উৎসবের আহ্বায়ক ও ভোলা কলেজের সহকারী অধ্যাপক মো. এরশাদ ও ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

উৎসবে আবৃত্তি পরিবেশন করেন কাব্যাঙ্গনের মূখ্য প্রশিক্ষক ও নাট্যকার অতনু করঞ্জাই, জীবন পুরাণ আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু, কাব্যাঙ্গনের আবৃত্তিশিল্পী আসমা আক্তার সাথীসহ ভোলা ও ঢাকার আবৃত্তি শিল্পীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শুরু হওয়া তিন দিনের আবৃত্তি কর্মশালা ও উৎসবে জেলার বিভিন্ন বয়সী ৬৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালায় প্রমিত বাংলা উচ্চারণ, বাচনভঙ্গি, কণ্ঠস্বরের ব্যবহার, আবৃত্তির উপস্থাপন কৌশল, ছন্দ ও কবিতার ভাব প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত