উত্তরা মোটর্স লিমিটেডের অনুমোদিত থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার ‘নিউ বাজাজ কালেকশন’ ঢাকার মোহাম্মদপুরে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মোটর্স লিমিটেডের পরিচালক (অর্থ ও বিপণন-টু-হুইলার) হুমায়ুন কবির। এ সময় বাজাজ ডিভিশনের সিওও এ. এম. সাজ্জাদ হোসেন, বিশিষ্ট অতিথি, সম্মানিত গ্রাহক, বাংলাদেশ পালসার নেশনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিউ বাজাজ কালেকশনের স্বত্বাধিকারী মো. রেজাউল করিমসহ উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাজাজের বৈশ্বিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা নতুন শোরুমটি দুই তলা নিয়ে প্রায় ৫ হাজার বর্গফুট আয়তনের। এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। একই ছাদের নিচে বিক্রয়, সেবা ও খুচরা যন্ত্রাংশ—এই তিনটি পরিষেবা পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ ও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুব্যবস্থার কথা বিবেচনা করে শোরুমটি যত্নসহকারে সাজানো হয়েছে। এখানে রয়েছে প্রশস্ত কাস্টমার লাউঞ্জ, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা ও মনোরম পরিবেশ। এসব সুবিধা বাজাজের বৈশ্বিক ব্র্যান্ড পরিচিতি এবং গ্রাহকসেবার উৎকর্ষের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, এখানে বাজাজ মোটরসাইকেলের ক্রেতারা একই ছাদের নিচে তাঁদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক প্রযুক্তির সার্ভিস সেন্টার ও খুচরা যন্ত্রাংশের সেবা পাবেন। তিনি বিক্রয়-পরবর্তী সেবা এবং আসল যন্ত্রাংশ সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, নতুন এ কেন্দ্রটি গ্রাহকদের সুবিধা ও সন্তুষ্টি আরও বাড়াবে।
এ. এম. সাজ্জাদ হোসেন বলেন, শোরুমটি এমনভাবে বিন্যস্ত করা হয়েছে, যাতে মোটরসাইকেল গ্রাহকেরা আরও আকর্ষণীয়, আরামদায়ক ও প্রিমিয়াম ব্র্যান্ডের অভিজ্ঞতা লাভ করতে পারেন। একই সঙ্গে বাজাজের মোটরসাইকেল ও বিক্রয়-পরবর্তী সেবা সহজে পাওয়ার সুযোগ থাকছে এখানে।
উত্তরা মোটর্সের মাধ্যমে বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল বাজারজাত করা হচ্ছে। দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৩২০টিরও বেশি থ্রি-এস ডিলারের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অনুমোদিত সার্ভিস সেন্টার ও প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিকদের মাধ্যমে থানা ও গ্রাম-গঞ্জে বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত ও সহজলভ্য করা হচ্ছে।
নিউ বাজাজ কালেকশনের ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন ঢাকায় বাজাজের গ্রাহককেন্দ্রিক খুচরা বিক্রয় ও বিক্রয়-পরবর্তী সেবার অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।