কেবল বড় বড় সড়ক তৈরি কিংবা ভবন নির্মাণ মানেই নগর উন্নয়ন নয়, চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই অবকাঠামোর পাশাপাশি পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুর সমন্বয়ে মাস্টারপ্ল্যান তৈরি ও তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন মাস্টারপ্ল্যান আগামী দিনের সুন্দর নগর গড়ার পরিকল্পনা।
অগোছালো নগর গড়ে ওঠার কারণে আমরা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। অপরিকল্পিতভাবে যা কিছু হয়ে গেছে সেগুলো সামলাতে এখন অনেক বেশি কষ্ট হচ্ছে। সিডিএ’র নতুন মাস্টারপ্ল্যান আগামী দিনের পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য সুন্দর পরিকল্পনা ও উন্নয়ন বলতে এখন শুধু অবকাঠামো নিয়ে চিন্তা করলে হবে না। মনে রাখতে হবে, কেবল বড় বড় রাস্তা তৈরি আর বড় বড় ভবন নির্মাণ মানেই উন্নয়ন নয়। পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন সবকিছু একসঙ্গে চিন্তা করতে হবে। তাই মাস্টার প্ল্যানে অবশ্যই সড়ক যোগাযোগ, ড্রেনেজ সিস্টেম, পরিবেশ, জলবায়ু, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্পকারখানা সবকিছু বিষয়ে সুন্দর পরিকল্পনা থাকতে হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবগুলো সংস্থা ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। এর মধ্য দিয়েই গড়ে উঠতে পারে পরিকল্পিত বন্দরনগরী।
আবু সুফিয়ান
সংসদ সদস্য, চট্টগ্রাম-৯ (কেতোয়ালি-বাকলিয়া)