ঢাকায় মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, এই সময় দক্ষিণ বা দক্ষিণ-পঞ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, রবিবার (৪ অক্টোবর) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত