মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউতে বাংলাদেশের জয়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন'র এশিয়া-প্যাসিফিক গ্রুপ হতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন'র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।  

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হন তিনি।

আজ সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে জহরত আদিব চৌধুরীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়'র সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত