পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানানো হয়েছে।

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরপর ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ এসময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট। 

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিপণিবিতান, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পরে ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানানো হয়েছে।

চিঠিতে বিষয়টি বাস্তবায়নের জন্য মেয়র/প্রশাসক সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে

সর্বশেষ সর্বাধিক পঠিত