আবার আইনি জালে হানি সিং

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

এবার গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে করা মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার হানি সিং। এ ঘটনায় মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও নির্ধারিত দিনে হাজির হননি হানি সিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

জানা গেছে,  চলতি বছরের শুরুতে একটি কনসার্টে শীতের রাতে গাড়িতে শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেন হানি সিং। তিনি বলেন, ‘উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! শীতের রাতে গাড়িতে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা…’। তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। কেউ তাকে কটাক্ষ করেন, কেউ আবার নানা নেতিবাচক মন্তব্যে সরব হন। 

সমালোচনার মুখে পরে ক্ষমা চান এই র‍্যাপার। তবে তাতেও বিতর্ক থামেনি। তার বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়। গতকাল ৫ অক্টোবর সাইবার সেলে হাজির হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে উপস্থিত হননি হানি সিং। বরং এ জন্য আরও কিছুটা সময় চেয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত