যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার চার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে একটি গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. পারভেজ মুন্সী (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান (২৭) এবং  মো. আসিফ ইসলাম (৩৩)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকার একটি গ্যারেজে গিয়ে গ্রেপ্তারকৃতরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এ সময় গ্যারেজে চোরাই অটোরিকশা রয়েছে দাবি করে গ্যারেজ মালিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা।

বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে যাত্রাবাড়ী থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, গ্রেপ্তারকৃত চারজনের কেউই পুলিশ সদস্য নয়। তারা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করছিল।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত